ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নওগাঁয় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 11:15 PM

নওগাঁয় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁয় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ছোট যমুনা নদী থেকে নন্দনাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে শহরের পার-নওগাঁ হাজীপাড়া ছোট যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নন্দনাল শহরের তুলাপট্টির নিদ্রালয় বস্ত্রালয় মালিক বিমলের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ছোট যমুনার নদীর পার-নওগাঁ হাজীপাড়ায় জেলেরা মাছ জাল দিয়ে মাছ শিকার করছিল। এ সময় নদীতে কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ওসি সোহওয়ার্দী হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status