ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রাকিব ছাড়াও আরো একজনের সঙ্গে সংসার ছিলো নাসিরের স্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 9:05 PM

রাকিব ছাড়াও আরো একজনের সঙ্গে সংসার ছিলো নাসিরের স্ত্রীর

রাকিব ছাড়াও আরো একজনের সঙ্গে সংসার ছিলো নাসিরের স্ত্রীর

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। বিয়ের আমেজ শেষ হতে না হতেই বিস্ফোরণ! স্বামী ও সন্তান রেখেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন নাসিরের স্ত্রী তামিমা তামি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনো তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন রাকিব।

সেই ডায়েরিতে উঠে এসেছে নতুন এত তথ্য। তিনি দাবি করেন, রাকিব-নাসির ছাড়াও অন্য একজনের সঙ্গে ছয় মাস সংসার করছেন তমিমা।

বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন রাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াস। জিডির নম্বর ১৩/২৬।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।

জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন, সংসারজীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালঙ্কার রাখা আছে। এমনকি আমাকে তালাকও দেননি। টাকা ও অলঙ্কার চাইলে বিবাদী আমাকে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন। আপাতত কোনো মামলা করবেন না বলে উল্লেখ করেছেন তিনি।

সূত্র জানাচ্ছে, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে এই ছেলের বিষয়েই কথা হয়েছে নাসির ও রাকিবের সঙ্গে।
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status