|
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
|
![]() হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এদিকে অভিনেত্রী তার পরবর্তী হলিউড প্রকল্পের কথা জানালেন, যা এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই-এ অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে পর্দা ভাগ করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি তিনি নিজেই জানিয়েছেন। ঘোষণাটি শেয়ার করে প্রিয়াঙ্কা শুধু লিখেছেন, ‘‘এবার পরবর্তী কাজের দিকে।” তার স্বামী নিক জোনাস অভিনন্দন জানিয়ে সমর্থন প্রকাশ করেছেন। নিমরোদ আন্টালের পরিচালনায় নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক। ডেডলাইনের তথ্য অনুযায়ী, এটি একটি রোমাঞ্চকর বিনোদনমূলক সিনেমা, যার গল্প জটিল এবং এতে রয়েছে অনেক অপ্রত্যাশিত মোড়।” ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর রাসেল ক্রো হলিউডের অন্যতম পরিচিত অভিনেতা। রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। ২০০০ সালের এই মহাকাব্যিক সিনেমাটি পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল, যার মধ্যে ছিল সেরা সিনেমার পুরস্কার এবং রাসেল ক্রোর জন্য সেরা অভিনেতার পুরস্কার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
