ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে যুবককে কুপিয়ে হত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 12:21 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 February, 2021, 12:43 PM

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে শহরের ঘোপ জেল রোড বউ বাজারে পূর্বশত্রুতার জেরে পারভেজ (২৫) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত পারভেজ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) নেশাকে কেন্দ্র করে পারভেজের সাথে নুরআলম, বুদ্দিন, শাহিন, ও নান্টুর তর্কবিতর্ক হয়। ওই চারজন পারভেজকে দেখে নেয়ার হুমকি দেয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পারভেজসহ ২/৩ জন বউবাজারের শিকদারের বাড়ির সামনে বসে ছিলেন। এসময় নুরআলম, বুদ্দিন, শাহিন, ও নান্টু ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পারভেজের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা পাভেজের বুকে, পেটে, ও হাতে উপর্যুপুরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে হাসপাতালে নেয়ার পথে পাভেজের মৃত্যু হয়। হামলাকারি সবাই স্থানীয় সোহাগ বাহিনীর সদস্য।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই পারভেজ মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি। তবে অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে।

এদিকে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদারসহ র‍্যাব ও পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status