ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মধ্যপ্রাচ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ইরান ও কাতারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 5:54 PM

মধ্যপ্রাচ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ইরান ও কাতারের

মধ্যপ্রাচ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ইরান ও কাতারের

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ইরান ও কাতার।  

সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আল সানির তেহরান সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন তারা। খবর আল জাজিরার।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় নিজ দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের অবসান ঘটাতে সাফল্যের জন্য আব্দুর রহমান আলে সানিকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান ও কাতারের দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাতারের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করতে প্রস্তুতির কথা জানিয়ে
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সকলপক্ষীয় ও ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। এ কাজে মৌলিক ও কার্যকর ভূমিকা পালন করতে চায় কাতার।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status