ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাসানচরের উদ্দেশে উখিয়ার ৯০০ রোহিঙ্গার রওনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 1:36 PM

ভাসানচরের উদ্দেশে উখিয়ার ৯০০ রোহিঙ্গার রওনা

ভাসানচরের উদ্দেশে উখিয়ার ৯০০ রোহিঙ্গার রওনা

কক্সবাজারের উখিয়া থেকে চতুর্থ দফায় প্রথম ধাপে ২২টি বাসে করে প্রায় ৯০০ রোহিঙ্গা নোয়াখালীর ভাসনচরের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উখিয়ার কলেজ মাঠ থেকে তারা রওনা হন।

রোববার এসব রোহিঙ্গারা চট্টগ্রামে থাকবেন। সোমবার সকাল ৯টায় নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হবেন।

এবার ভাসানচরে যাচ্ছেন উখিয়ার বালুখালী ক্যাম্প নম্বর-৮ (পূর্ব), ৯, ১০, ১১, ১২ ও ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দারা।

চতুর্থ দফায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।

এর আগে তিন দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। আবার সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০৬ রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়।

চলতি মাসের শেষ সপ্তাহে পঞ্চম দফায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status