ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
চতুর্থ দিনের শুরুতেই রাহীর জোড়া আঘাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 12:04 PM

চতুর্থ দিনের শুরুতেই রাহীর জোড়া আঘাত

চতুর্থ দিনের শুরুতেই রাহীর জোড়া আঘাত

ঢাকা টেস্টের চতুর্থ দিন খেলতে নেমেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শুরুতেই সফলতা পেয়েছে বাংলাদেশি বোলাররা। সকালেই ব্রেক থ্রু এনে দেন পেসার আবু জায়েদ রাহী। মাত্র ২ রান করে রাহীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জোমেল ওয়ারিকান। এরপর কাইল মেয়ার্সও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ৬ রানে তিনিও ফিরে গেছেন রাহীর বলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬২ রান। তাদের লিড দাঁড়িয়েছে এরই মধ্যে ১৭৫ রান। ২৩ রান নিয়ে অপরাজিত আছেন এনক্রুমাহ বোনার এবং শূন্য রান নিয়ে ব্যাট ব্ল্যাকউড।

এর আগে ৩ উইকেট হারিয়ে ৪১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল ৪০৯ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৯৬ রান।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status