ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 10:06 PM

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদুরে হোসেনপুর নামক স্থানে তেলবাহী ট্রেনের একটি বগি শনিবার বেলা ২টায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কাজল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী একটি ট্রেন বেলা ১টা ৫০ মিনিটের সময় ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসনপুর নামক স্থানে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রাত ৭ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় কুলাউড়া স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং মাইজগাঁও স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

রেলওয়ের উর্ধ্বতন প্রকৌশলী জুয়েল হোসেন জানান, লাইনচ্যুত হওয়ার কারণ হলো রেললাইনে ক্লিপ ও ফিসপ্লেইট না থাকা। সিলেট আখাউড়া রেল সেকশনের বেশিরভাগ ক্লিপ ও ফিস প্লেইট চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। রেলওয়ের বিধান অনুযায়ী মোটর-ট্রলিতে করে লাইন পরীক্ষা করার কথা। কিন্তু কুলাউড়া স্টেশন থেকে সিলেট অভিমুখে বা শ্রীমঙ্গল স্টেশন অভিমুখে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা নেই বললেই চলে। তিনি আরও জানান, এ রেলপথের যন্ত্রাংশ পুরনো হওয়াতে ট্রেন চলাচলের সময় ক্লিপ-হুক স্লিপারও রেললাইন থেকে খুলে উড়ে যায়। কাঠের স্লিপার পড়ে যাওয়াতে ট্রেনের চাপ সহ্য করতে না পেরে অনেক স্লিপার বেঁকে যায়। এতে লাইন দুর্বল হয়ে পড়ে। ফলে ঘন ঘন ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর ৮ দিন আগে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টায় ভাটেরা স্টেশনের পার্শবর্তী মাইজগাঁও স্টেশনে তেলবাহী একটি ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status