ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 9:47 PM

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

ওমানের দুকুমে এক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িতে ১০ জন যাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। একজনের বাড়ি ফেনীতে। তারা সবাই রাতে আরব সাগরে মাছ শিকার করে ভোরে বাসায় ফিরছিলেন। নিহত পাঁচ জন হলেন -  মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল।

এ ঘটনায় আরও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা হলেন- মো.ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ, রোবেল, মহিউদ্দিন ও ইসমাইল।
এদের মধ্যে মহিউদ্দিন ও ইসমাইল আইসিইউতে ভর্তি রয়েছে। আহতদের পাঁচজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওমানে কর্মরত সন্দ্বীপের এক বাসিন্দা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status