ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক মুলার ওজন সাড়ে ৮ কেজি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 6:00 PM

এক মুলার ওজন সাড়ে ৮ কেজি

এক মুলার ওজন সাড়ে ৮ কেজি

রাজশাহীর বাঘায় অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক হাফিজুর রহমান বুল্লার জমিতে ৮ কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা পাওয়া গেছে।

আজ সকালে কলেজশিক্ষক তার জমি থেকে মুলাটি তুলে নিয়ে এসে ওজন করেন। পরে তিনি তার নিজ গ্রামের মোড়ে নিয়ে গেলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করতে থাকেন।

জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক হাফিজুর রহমাম বুল্লার শখের বসে বাড়ির পাশে নিজ জমিতে কিছু মুলার চাষ করেন। অন্যগুলো তুলে খেয়ে নিলেও এই ৮ কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা তিনি আলাদাভাবে পরিচর্যা করেন।

আজ সকালে জমি থেকে উঠিয়ে ওজন দিয়ে দেখেন তার ওজন হয়েছে ৮ কেজি ৫৭ গ্রাম। হাফিজুর রহমাম বুল্লার আড়ানী ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

হাফিজুর রহমাম বুল্লার বলেন, আমি ছোট থেকে নিজের জমিতে অন্যান্য সবজির আবাদ করি। তার সঙ্গে মুলার আবাদ করা হয়। গত বছর থেকে বাড়ির পাশে মুলার আবাদ শেষে জমিতে একটি-দুইটি রেখে বিশেষভাবে যত্ন নিয়ে থাকি। এত বড় আকারের মুলা হতে পারে এটা আমার জানা ছিল না।
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, মুলাটির বিষয়ে শুনেছি। বিশেষ পরিচর্যা নিলে ও জমির উর্বরতা বেশি থাকলে কোনো কোনো সময় এমন মুলা হতে পারে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status