ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নেই বিদ্যুৎ, অন্ধকারে চলছে টিকাদান
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 3:46 PM

নেই বিদ্যুৎ, অন্ধকারে চলছে টিকাদান

নেই বিদ্যুৎ, অন্ধকারে চলছে টিকাদান

সকাল থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই, তাই কখনও মুঠোফোনের আলো জ্বালিয়ে কখনো মোমবাতির আলোয় সারতে হচ্ছে কাজ। আজ(১৩ ফেব্রুয়ারি) এমন চিত্র দেখা যায় চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে।

সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতালে সকাল থেকে বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ জেনারেটরও চালানো যাচ্ছে না।

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিকেলের আগে বিদ্যুৎ আসবে না।

এদিকে সিটি করপোরেশন হাসপাতালে টিকা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। অন্ধকারে টিকা নিতে না পারায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আগ্রহীদের।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাথরঘাটা জোনের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম বলেন, সব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক লাইনের কাজ করা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, জেনারেটরের ব্যবস্থা রয়েছে।

গ্রীষ্মকাল চলে আসলে এই কাজ শেষ করতে পারবো না। তাই জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।

চট্টগ্রামে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। শুক্রবার টিকাদান বন্ধ থাকলেও এর আগের ৫ দিনে করোনার টিকা নেন ৩৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) ৬৬৭ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ২ হাজার ৬৭৮ জন, তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) ৬ হাজার ৫৯ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) ১০ হাজার ৩৬২ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) ১৬ হাজার ৮০৫ জন টিকা নেন।
        
সম্পাদনায়: মোহনা আজিজ      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status