ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গভীর রাতে মহাখালী ফ্লাইওভার থেকে নারীর লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 January, 2021, 10:07 AM

গভীর রাতে মহাখালী ফ্লাইওভার থেকে নারীর লাশ উদ্ধার

গভীর রাতে মহাখালী ফ্লাইওভার থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের কোনো পরিচয় জানা যায়নি। তবে ওই নারী ভাসমান হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে- সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন। ফ্লাইওভারের বনানীর দিক থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় (রাওয়া ক্লাবের বিপরীতে) এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, সম্ভবত ওই নারী হেঁটে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল। অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নারীর পরনে নরমাল সালোয়ার-কামিজ ও পায়ে স্যান্ডেল রয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।



সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status