ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 January, 2021, 6:40 PM

তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক তরুণীকে(১৯) ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান মনির (২০) নামে এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

এ ঘটনায় ওই তরুণী থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে মনিরুজ্জামানকে আটক করে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মনিরুজ্জামান মনির উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা বাজারের তয়েজ উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে ওই তরুণী নিজ বাড়িতে ছোট বোন এবং নানীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতে মনিরুজ্জামান মনির তাদের ঘরে প্রবেশ করে জোর করে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনায় ওই নারী থানায় মামলা করছে পুলিশ গিয়ে মনিরুজ্জামানকে আটক করে শুক্রবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষা করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status