ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, সহপাঠীর গুলিতে ঝাঁঝরা দশম শ্রেণীর শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 5:02 PM

বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, সহপাঠীর গুলিতে ঝাঁঝরা দশম শ্রেণীর শিক্ষার্থী

বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, সহপাঠীর গুলিতে ঝাঁঝরা দশম শ্রেণীর শিক্ষার্থী

বেঞ্চে কে বসবে তা নিয়ে দুই সহপাঠীর মধ্যে শুরু হয়েছিল বাক-বিতণ্ডা। কিন্তু সেই বিবাদ যে এতদূর গড়াবে, তা কেউ ভাবেনি। ক্লাসে বসা নিয়ে বিবাদের জেরে সহপাঠীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দশম শ্রেণির এক শিক্ষার্থী।

 

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বুলন্দশ্বর জেলার শিখরপুরের সুরজ ভন সরস্বতী ‘ইন্টার কলেজ’ নামের স্কুলে ঘটেছে ঘটনাটি।

ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা জানায়, বুধবার ওই দুই সহপাঠী কিশোরের মধ্যে বসার জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল। তা ক্রমেই ভয়াবহ মারপিটে গড়ার। এরপর আবার থেমে যায়। কিন্তু খুনে অভিযুক্ত কিশোর প্রবল আক্রোশে পরের দিন স্কুলে আসার সময় ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার ওই দুই কিশোরের মধ্যে ক্লাসে বসার জায়গা নিয়ে ভয়ানক মারপিট হয়েছিল। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত কিশোর বন্দুক নিয়ে স্কুলে আসে। প্রথম দুটো ক্লাস হয়ে যাওয়ার পরেই সে ব্যাগ থেকে বন্দুক বের করে সহপাঠী কিশোরকে তাক করে পরপর দুটি গুলি চালায়। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় শরীর। রক্তে ভেসে যায় গোটা ক্লাসরুম।

স্কুলের প্রধান শিক্ষক প্রভাত গুপ্তা, গুলির শব্দে যখন চারদিকে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, তখন অভিযুক্ত কিশোর পালানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছু শিক্ষকের তৎপরতায় সে ধরা পড়ে যায়। এরপর পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।

এদিকে আহত ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

বুলন্দশহরের এসএসপি সন্তোষ কুমার সিং জানিয়েছেন, এরইমধ্যে ওই নাবালক অভিযুক্তকে আটক করা হয়েছে। খুনে ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাকা পেশায় সেনা সদস্য। তিনি বড়দিনের ছুটিতে বাড়িতে এসেছেন। তারই সার্ভিস রিভলবার নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে কিশোর।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status