ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এক কাতল মাছের দাম ৩৪৮৫০ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 12:17 PM

এক কাতল মাছের দাম ৩৪৮৫০ টাকা

এক কাতল মাছের দাম ৩৪৮৫০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।  

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে আক্কাছ হালদারের জালে ধরা পড়া ওই মাছটি ৩৪ হাজার ৮৫০টাকায় বিক্রি হয়েছে।

জেলে আক্কাছ হালদার বলেন, মধ্যরাতে পদ্মায় মাছ শিকারে যাই। ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতিয়ার নাইট্যা মোল্লার আড়ত থেকে ১৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। কিছু সময় পর ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।  

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় প্রায়ই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status