ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 12:02 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই অনুমোদন দেয় তারা। এর ফলে দেশগুলোর জন্য এই ভ্যাকসিন আমদানি করা ও বিতরণ করার পথ সহজ হলো।

গত ৮ ডিসেম্বর ব্রিটেন প্রথম ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। এরপর অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়েঞ্জালা সিমাও বলেছেন, কোভিড-১৯ এর টিকা বৈশ্বিক প্রাপ্তির নিশ্চিত করতে এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে আমি সর্বত্র অগ্রাধিকারমূলক জনগোষ্ঠীর চাহিদা মেটাতে পর্যাপ্ত টিকা সরবরাহের জন্য বিশ্বব্যাপী আরও বৃহত্তর প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিতে চাই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের এই জরুরি তালিকাভুক্তির ফলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষে টিকার অনুমোদন ও বিতরণের পথ তৈরি হলো। এছাড়া যেসব দেশে টিকা প্রয়োজন সেসব দেশে বিতরণের কাজটি এখন সহজেই করতে পারবে ইউনিসেফ ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status