ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিষ প্রয়োগে ৫০০ হাঁস মারার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 9:36 PM

বিষ প্রয়োগে ৫০০ হাঁস মারার অভিযোগ

বিষ প্রয়োগে ৫০০ হাঁস মারার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় বিষ প্রয়োগে প্রায় ৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে বাঘারপাড়া উপজেলার দেয়াড়া গ্রামের বিল জলেশ্বরে হাঁসগুলো মেরে ফেলার অভিযোগ করেছেন হাঁসের মালিক জমির শেখ।

এ ঘটনায় তিনি চারজনকে অভিযুক্ত করে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কৃষ্ণনগর গ্রামের আহাদ আলী এবং দেয়াড়া গ্রামের রবিউল ইসলাম, কবির হোসেন এবং ইনছান আলীর সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব। এ কারণে তারা পানিতে বিষ দিয়ে হাঁসগুলো মেরে ফেলেছেন।

জমির শেখ জানান, বিল জলেশ্বরে তার খামারে এক হাজার ক্যাম্বেল হাঁস ছিল। বেশিরভাগ হাঁস আর ১০-১৫ দিন পর ডিম পাড়া শুরু করবে। সেগুলো খালের পানিতে চড়ে বেড়ায়। খামারের পাশে কৃষ্ণনগর গ্রামের আহাদ আলীর একটি কুয়া রয়েছে। হাঁসগুলো অনেক সময় ওই কুয়ার পানিতে নেমে পড়ে। সকালে খামার থেকে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়। হাঁসগুলো সারিবদ্ধভাবে আহাদ আলীর কুয়াতে নেমে পড়ে। কুয়ার পানিতে আগে থেকেই বিষ দেওয়া ছিল। দুই-তিন মিনিটের মধ্যে প্রায় ৫০০ হাঁস ছটফট করে মারা যায়। প্রতিটি হাঁসের মূল্য ৩০০ টাকারও বেশি। এতে প্রায় দেড় লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দুই মাস আগে ওই চারজন মিলে বিষ দিয়ে তার ১ হাজার ৩০০ হাঁস মেরে ফেলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলা নেওয়া হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status