ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
জরিমানা ছাড়াই সব যানবহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 9:33 PM

জরিমানা ছাড়াই সব যানবহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ

জরিমানা ছাড়াই সব যানবহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ

জরিমানা ছাড়াই তৃতীয়বারের মতো সব যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ দিয়েছে সরকার। তার আগে  মূল কর বা ফি জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স শর্ত সাপেক্ষে হালনাগাদ করার সুযোগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই সুযোগ পাবেন যানবাহন মালিকরা। কিন্তু ভবিষ্যতে ফি খেলাপী মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যানবাহনের কাগজপত্র হালনাগাদের সময় বাড়ানোর জন্য সড়ক পরিবহন ও সেতু সচিব বরাবরে আবেদন করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status