রাজশাহীর তাহেরপুর পৌরসভায় শীতার্ত অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার পেীরসভার ৯টি ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে তাহেরপুর পৌরসভার দুই বারের সফল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন।
তাহেরপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় ১ হাজার পিছ কম্বল ও ৫'শ চাদর বিতরন করা হয়।
এ সময় মেয়র আবুল কালাম আজাদ বলেন, আমি সেবক হিসেবে সর্বদা অসহায়,দুঃখী ও নিপীড়িত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরও বলেন, এলাকার বিত্তবানদের অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানান।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর বাবুল খাঁ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রইছ উদ্দিন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুুল ইসলাম রফিক, বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহব্বায়ক সাংবাদিক এস এম সামসুজ্জোহা মামুন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সীবেন প্রামানিক, যুগ্ম সাধারন সম্পাদক কার্তিক সাহা, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আজম আলী ও সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজ উদ্দিন মমিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, 8 নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম প্রমুখ।