বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলা শহরের সন্নিকটে সদর উপজেলার হাতিকাটা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের নিচে পড়ে নিহত তপন কুমার হালদার জেলা শহরের বড়বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও মালোপাড়ার মৃত. রবি হালদারের ছেলে।
প্রতক্ষ্যদর্শি স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮ টার দিকে তপন কুমার ও গোলাম মোস্তফা মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় ফেরার পথে হাতিকাটা মোড় নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল চালকসহ তারা দুইজনই মোটরসাইকেল নিয়ে সড়কের উপর পড়ে যায়। এমন সময় বিপরীতদিক (চুয়াডাঙ্গা) থেকে আসা একটি ট্রাক তপন ও গোলাম মোস্তফাকে পিষ্ট করে চলে যায়। এতে ওই বাইসাইকেল চালক তাইজেলও আহত হয়। সংবাদপেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিলে তপন কুমার হালদারকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মোটরসাইকেল চালক মোস্তফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করে এবং বাইসাকেল চালকতাইজেলকে হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত হতাহত পরিবারের পক্ষ্য থেকে কোন অভিযোগ করেননি। অভিযোগ না থাকায় বুধবার রাতেই নিহত তপনের মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।