ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুকচেরা শার্টে উন্মুক্ত আনুশকার বেবি বাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 2:15 PM

বুকচেরা শার্টে উন্মুক্ত আনুশকার বেবি বাম্প

বুকচেরা শার্টে উন্মুক্ত আনুশকার বেবি বাম্প

আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এরপরই বিরাট-আনুশকার ঘর আলো করে আসবে এক নতুন অতিথি। তারই আগমনের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।

গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে রয়েছেন আনুশকা শর্মা। কিন্তু বিগত কয়েকদিন বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সম্প্রতি ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ভোগের জানুয়ারি মাসের প্রচ্ছদকন্যা হয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

ম্যাগাজিনের জন্য করা ফটোশুটের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে শেয়ার করেছেন আনুশকা শর্মা। যেখানে কখনও ঘিয়ে রঙা ঢিলে প্যান্ট, সঙ্গে রঙ মেলানো লম্বা জ্যাকেটে আবার কখনও নেটের ফ্রকে দেখা গেছে হবু মাকে।

মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে এক সাক্ষাৎকারে আনুশকা বলেছিলেন, “আমি জানি এটা সহজ হবে না, কিন্তু কখনও কখনও সেটাই করতে হয় যেটা তুমি করতে চাও। বাবা-মা হওয়ার সবচেয়ে বড় পাওনা হল সেটা আপনাকে নিজের উর্দ্ধে ভাবতে শেখায়। নিজের চেয়ে বেশি অন্য কাউকে ভালোবাসতে শেখায়।”

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status