ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 10:07 AM

ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল

ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল

বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে প্রকৃত অর্থে পরিপক্ব করে তোলে? ম্যাচিউরিটি বা পরিপক্বতা নিয়ে প্রচলিত এমন অনেক ধারণার ভিড়ে নিজের এক ভিন্ন ও বাস্তবসম্মত ভাবনা শেয়ার করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ম্যাচিউরিটি নিয়ে কথা বলেন এই তারকা। সেখানে তিনি জানান, পরিপক্বতার জন্য নির্দিষ্ট কোনো বয়সের অপেক্ষায় বসে থাকার কোনো মানে হয় না।

কেয়া পায়েল বলেন, ‘আমরা অনেকেই হয়তো চিন্তা করি আমাদের বয়স ৩০ এর পরে আরও ম্যাচিউর হবো। তারপরে গিয়ে কাজ করবো। কিন্তু ম্যাচিউরিটিটা হয় তখনই কাজ করতে করতে। ম্যাচিউরিটিটা এমন না যে বয়সের সাথে সাথে হয়, তবে বয়সের সাথেও এক ধরণের ম্যাচিউরিটি হয়।’

কেবল বয়সের গণ্ডিতে ম্যাচিউরিটিকে আটকে না রেখে একে আরও বিশদভাবে দেখার আহ্বান জানান এই অভিনেত্রী। তার মতে, মানুষ কার সাথে মিশছে বা কেমন পরিবেশে সময় কাটাচ্ছে- তার ওপর মানুষের মানসিক বিকাশ অনেকাংশে নির্ভর করে।

এ অভিনেত্রীর ভাষ্যে, ‘কিন্তু ম্যাচ্যুরিটি হয় আসলে আমাদের পুরো জায়গাটা জুড়ে; আমরা কোথায় মিশছি, কী করছি সবকিছুর উপরে। আমরা যত বেশি মিশব, যত বেশি কাজ করব, তত বেশি ম্যাচ্যুরিটি আসবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status