ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 11:06 AM

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে তাহেরী আলোচনায় থাকতে চাইছেন। তবে ব্যক্তিগতভাবে তাহেরীকে পছন্দ করেন এবং তার ওয়াজ শোনেন বলেও জানিয়েছেন সামান্তা।

এক বক্তব্যে সামান্তা বলেন, আগে একবার তাহেরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তখন তাহেরী জানতে চেয়েছিলেন তিনি কী করেন। জবাবে তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জানান। সামান্তার দাবি, সে সময় তাহেরী তার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি; বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন।

সামান্তা বলেন, ‘তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।’

তিনি আরও জানান, সেই সময় তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় ওড়না ছিল, তবে সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। এ বিষয়েও তাহেরী কোনো মন্তব্য করেননি বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার প্রসঙ্গে সামান্তা বলেন, ‘উনারা সবাই আমার বড়। তাদের নিজস্ব মতামত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় না বানিয়ে, যখন দেখা হয়েছিল তখনই ব্যক্তিগতভাবে বিষয়গুলো বলতে পারতেন।’

তিনি অভিযোগ করেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বা ‘মার্কেট’ পাওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে সমালোচনার মধ্যেও তাহেরীর প্রতি ইতিবাচক মনোভাবের কথা জানান সামান্তা। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তার ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।’

সম্প্রতি তাহেরীর এক ওয়াজে সামান্তাকে নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে উভয় পক্ষের বক্তব্যকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status