ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিকেল ৫টার পর হাতিরঝিলে ঢুকতে পারবে না কেউ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 2:00 PM

বিকেল ৫টার পর হাতিরঝিলে ঢুকতে পারবে না কেউ

বিকেল ৫টার পর হাতিরঝিলে ঢুকতে পারবে না কেউ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তায় বন্ধ করে দেয়া হবে।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা থেকে হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। এ সময়ের পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে, স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি।

তিনি আরো জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ারও অনুরোধ করেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status