ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
বাইডেনের ডিজিটাল টিমে কাশ্মীরি তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 8:32 PM

বাইডেনের ডিজিটাল টিমে কাশ্মীরি তরুণী

বাইডেনের ডিজিটাল টিমে কাশ্মীরি তরুণী

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেই টিমে জায়গা পেয়েছেন কাশ্মীরি বংশোদ্ভূত তরুণী আয়েশা শাহ।

এর আগে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও আয়েশা বড় হয়েছেন অ্যামেরিকার লুসিয়ানায়। তবে তার পূর্বপুরুষ কাশ্মীরের।

দীর্ঘ দিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন ভারতীয় বংশোদ্ভূত আয়েশা। এখনো স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি।

ডয়েচে ভেলে জানিয়েছে, নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সূত্রের বরাতে বলা হয়েছে, কমলা হ্যারিসের অত্যন্ত ঘনিষ্ঠ আয়েশা শাহ। সোমবার বাইডেন হোয়াইট হাউসে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস ম্যানেজারের কাজ।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস। বাইডেনের প্রশাসন কাশ্মীর নিয়ে বিশেষ কোনো নীতি নিতে পারেন বলেও কোনো কোনো কূটনীতিক মনে করছেন।

বলা হচ্ছে, হ্যারিস বিষয়টিকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে দেখছেন। সেই পরিস্থিতিতে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে একজন কাশ্মীরী বংশোদ্ভূতকে রাখা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।

আয়েশার কাজের সঙ্গে অবশ্য কাশ্মীরের কোনো সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আয়েশা কখনো সরবও হননি। ফলে বিষয়টি নেহাতই কাকতালীয় বলেও কোনো কোনো মহলের দাবি।

আয়েশা ছাড়াও বাইডেনেরডিজিটাল স্ট্র্যাটেজি টিমে নানা বর্ণ এবং নানা দেশের বংশোদ্ভূতরা রয়েছেন। টিম ঘোষণার সময়েই বাইডেনের অফিস জানিয়েছে, সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে এই দলে থাকে, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status