ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
সাবেক কিউই ব্যাটসম্যান রিড মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 8:15 PM

সাবেক কিউই ব্যাটসম্যান রিড মারা গেছেন

সাবেক কিউই ব্যাটসম্যান রিড মারা গেছেন

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জন রিড ৬৪ বছর বয়সে মারা গেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি আজ নিশ্চিত করা হয়েছে।

১৯৭৯ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে  টেস্ট অভিষেক হয় রিডের। পরের বছর হয় ওয়ানডে অভিষেক। নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্টে ৬টি সেঞ্চুরিতে ১২৯৬ রান ও ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৬৩৩ রান করেছেন রিড। টেস্টে ব্যাটিং গড় ৪৬ দশমিক ২৮।

১৯৮৫ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্টিন ক্রো’র সঙ্গে ২২৪ রানের জুটি গড়ে সুনাম কুড়ান রিড। ১৯৮৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

১০১টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬০০ রান করেছেন রিড। সেখানে ১১টি সেঞ্চুরি হাকান তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে নিউজিল্যান্ড ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন রিড।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status