ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
দেলোয়ারকে দিয়ে নোংরামি করাচ্ছে তাপস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 8:39 PM

দেলোয়ারকে দিয়ে নোংরামি করাচ্ছে তাপস

দেলোয়ারকে দিয়ে নোংরামি করাচ্ছে তাপস

ফুলবাড়িয়া সুপার মার্কেট নিয়ে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মুখ খুলেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মেয়র শেখ তাপস ‘নোংরামি’ করছেন বলে জানিয়েছেন ডিএসসিসির সাবেক এই মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘সবাই বলে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন দুলুকে দিয়ে এসব (মামলা) নোংরামি করাচ্ছে। এতে করে তার নিজের ও দলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে।

এর আগে রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর দোকানের বৈধতার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু মামলাটির আবেদন জমা দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, মেয়র থাকাকালীন দোকান প্রতি ৫ থেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন সাবেক মেয়র সাঈদ খোকন। টাকা দেওয়ার পরও সে সময় দোকানের বৈধতা দেননি তিনি।

জানা গেছে, প্রায় দুই যুগ ধরে ওই তিনটি প্লাজা বা মার্কেট এককভাবে নিয়ন্ত্রণ করেছেন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। তার নেতৃত্বেই অবৈধ এসব দোকান তৈরি করা হয়েছিল। পরে বিভিন্ন জনের কাছে কয়েকশ কোটি টাকায় দোকানগুলো বিক্রি করেন তিনি। এই টাকার ভাগ ডিএসসিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পকেটেও গেছে। এভাবে ফুলবাড়িয়া এলাকায় একক ‘রাজত্ব বা দুর্গ’ গড়ে তোলেন তিনি। কেউ তার কার্যক্রমে বাধা দেয়নি।

ক্ষতিগ্রস্ত দোকানিরা সেদিন অভিযোগ করেন, সাবেক মেয়র সাঈদ খোকনের সময় (এক বছর আগে) নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে কয়েক কোটি টাকা দিয়েছেন তারা। দোকানগুলো থেকে ডিএসসিসি এতদিন ভাড়াও নিয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status