|
হাম: আরও ৫ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাম: আরও ৫ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জনের মৃত্যু হল। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। অপর দিকে হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৭২৬ জনে। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জনে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৫ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, রাজশাহীতে ১৫, সিলেটে ১০৪, চট্টগ্রামে ২৫০, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪০, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৬ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
