ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
নতুন বৈশিষ্ট্যের করোনা পৌঁছাল পাকিস্তানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 6:27 PM

নতুন বৈশিষ্ট্যের করোনা পৌঁছাল পাকিস্তানে

নতুন বৈশিষ্ট্যের করোনা পৌঁছাল পাকিস্তানে

নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত হয়েছে পাকিস্তানে। যুক্তরাজ্যফেরত তিনজনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পাকিস্তানে করোনার নতুন রূপের এটি প্রথম ঘটনা।  এ খবর জানিয়েছে ডন অনলাইন।

মঙ্গলবার সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যুক্তরাজ্যফেরত ১২ জনকে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।  এই ছয়জনের মধ্যে তিনজনের শরীরের করোনার নতুন স্ট্রেইন পাওয়া যায়। এ ভাইরাসটি এ বছরের শুরুতে যুক্তরাজ্যে শনাক্ত হয়।

শনাক্তদের আইসোলেশনে নেয়া হয়েছে বলে জানিয়েছে সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র।   

যুক্তরাজ্য থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে ৫০টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status