ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ১ হাজার ১৮১ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 6:28 PM

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ১ হাজার ১৮১ জন

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ১ হাজার ১৮১ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫০৯ জনে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১৬৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮২০টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ২৬৫ জনে দাঁড়াল।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৮ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৭১৭ জন (৭৬ দশমিক ১৩ শতাংশ) ও নারী ১ হাজার ৭৯২ জন (২৩ দশমিক শূন্য ৮৭ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে শূন্য থেকে দশ বছর বয়সী একজন, চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন।

বিভাগীয় হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে এক, খুলনায় তিন এবং রংপুর বিভাগে একজন।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status