বেদে পরিবারে জন্মালো অদ্ভুত শিশু, দেখতে এলাকাবাসীর ভিড়এক বেদে পরিবারে অদ্ভুত মুখায়বের শিশুর জন্ম হয়েছে। ওই নবজাতককে নিয়ে তাদের মধ্যে কৌতূহলের শেষ নেই।সোমবার সন্ধ্যায় সাভারের বেদে পাড়ায় এ শিশুর জন্ম হয়। শিশুর বাবার নাম শুকুর আলী। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন।সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামেমুল হুদা জানান, স্বাভাবিকভাবে জন্ম নেয়া শিশুটি এখন তার মায়ের কাছেই আছেন বলে জানা গেছে।সন্ধ্যায় ওই এলাকায় অদ্ভুত আকৃতির নবজাতকের জন্ম হলে এলাকাবাসী দেখার জন্য ভিড় জমায়। শিশুটি চোখ, নাক ও ঠোঁট পুরোপুরি গঠিত হয়নি।সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো জানান, শুষ্ক ত্বকের সঙ্গে সম্পর্কিত জিনগত রোগ এটি।সম্পাদনায়: তাহের রাব্বী
বেদে পরিবারে জন্মালো অদ্ভুত শিশু, দেখতে এলাকাবাসীর ভিড়