ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
উচ্চারণ নিয়ে কটূক্তির শিকার হয়েছিলেন দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 2:27 PM

উচ্চারণ নিয়ে কটূক্তির শিকার হয়েছিলেন দীপিকা

উচ্চারণ নিয়ে কটূক্তির শিকার হয়েছিলেন দীপিকা

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। যিনি এই সময়ের সবচেয়ে বেশি আয় করা নায়িকাদের মধ্যে একজন। তবে তার এই প্রাপ্তি এতটা সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে অনেক ঠাট্টা ও বিদ্রূপের শিকার হতে হয়েছে তাকে।

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। ফারাহ খান পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যায় তাকে। কিন্তু প্রথম সিনেমাটিতে সাফল্য পেলেও তাকে নিয়ে সমালোচনাও হয়।

এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেন, মডেলিং জগতে কয়েক বছর চড়াই উতরাই পার করে সিনেমাতে অভিনয়ের সুযোগ পাই। মাত্র ১৯ বছর বয়সে ওম শান্তি ওম সিনেমায় অভিনয় করি। পুরো সিনেমাতেই শাহরুখ ও ফারাহ খান আমাকে আগলে রেখেছেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।

এই অভিনেত্রী আরো বলেন, ২০০৭ সালে যখন সিনেমাটি মুক্তি পেলো, অনেক মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। কিন্তু এক শ্রেণির মানুষ আমার কাজের সমালোচনা করেছে- ওহ সে মডেল, অভিনয় করতে পারেন না। আমার উচ্চারণ নিয়েও ঠাট্টা করা হয়েছে। আমাকে এবং আমার কাজ নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। সত্যটা হলো, এগুলো খুবই কষ্টদায়ক ছিল। স্বাভাবিকভাবেই ২১ বছর বয়সে এগুলো আপনার ওপর প্রভাব ফেলবে। তবে সৌভাগ্যক্রমে আমার ভিত্তি অনেক মজবুত ছিল এবং এই সমালোচনাগুলোর মোকাবিলা করেছি। এগুলো আমাকে আরো কঠোর পরিশ্রম এবং উন্নতি করার শক্তি জুগিয়েছে।

বর্তমানে দীপিকার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। সকুন বাত্রার একটি সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে তাকে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘৮৩’। সিনেমাটিতে ভারতীয় ক্রিকেটার কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status