ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
রাত পোহালেই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন মদনের ভোটাররা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 10:37 PM

রাত পোহালেই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন মদনের ভোটাররা

রাত পোহালেই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন মদনের ভোটাররা

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের পৌরসভা ভোট গ্রহণ। প্রথম ধাপের এই নির্বাচনে অংশ নিচ্ছেন নেত্রকোনার মদন পৌরসভার ভোটাররা।

জেলায় এবারই প্রথমবারের মতো ইভিএমে ভোট দিবেন মদন পৌরসভার ১২ হাজার ৮৪৬ জন ভোটার । তাই এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎফুল্ল ও উদ্দীপনার যেনো শেষ নেই।

পৌরসভার ৯ টি ওয়ার্ডে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা বিরতিহীনভাবে ৫৫ টি ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফসহ ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন ।

এছাড়াও কাউন্সিলর পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । পৌরসভার ৪, ৫, ৬ সংরক্ষিত কাউন্সিলর জেলার প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী সোনালী তালুকদার সেজুঁতি নির্বাচনে অংশ নিয়েছেন।

আর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর একক প্রার্থী এ ওয়ার্ডে কাউন্সিলর পদে হক্কু মিয়াকে বিজয়ী ঘোষণা করায় শুধুমাত্র মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেই ভোট গ্রহণ হবে।

এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ইভিএম মেশিন। আর মোতায়েন করা হয়েছে আনসার ও পুলিশ সদস্যদের।

মদন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আগামীকাল সকাল থেকে ইভিএমে মেশিনের সাহায্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারেই যেহেতু ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে তার জন্য এরইমধ্যে ভোটারদের মাঝে প্রচার প্রচারণা চালানো হয়েছে। যাতে করে সহজেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status