ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 30 August, 2026, 7:40 PM

দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের প্রতিটি উপজেলায় বয়স্ক মানুষের পুনর্বাসনের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার। রোববার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. জিয়া হায়দার বলেন, ‘বয়স্কদের শুধু থাকার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য নয়। তাদের মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও সরকার চিন্তা করছে।’

তিনি আরও বলেন, দেশের বয়স্ক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য পুনর্বাসনকেন্দ্র বা কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন সড়ক ও রাস্তার উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়াসহ বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status