ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 10:29 PM

শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়নের স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার করা ৩৯৬ রানের জবাব দিতে নেমে পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে তারাও দারুণ ব্যাটিং করে যাচ্ছে। যেটাকে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই।

দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান। শ্রীলঙ্কার চেয়ে আর মাত্র ৭৯ রান পিছিয়ে প্রোটিয়ারা। হাতে আছে এখনও ৬ উইকেট। ক্রিজে রয়েছেন দুই ইনফর্ম ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসি এবং টেম্বা বাভুমা।

৬ উইকেটে ৩৪০ রান নিয়ে দিনের শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বাকি ৪ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে যোগ করে ৫৬ রান। ইনজুরিতে পড়া ধনঞ্জয়া ডি সিলভা আর মাঠেই নামতে পারেননি।

জবাব দিতে নেমে শুরু থেকেই বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছিলেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার এবং এইডেন মারক্রাম। ওপেনিং জুটিতেই তারা তুলে ফেলেন ১৪১ রান। ৯৪ বলে ৬৮ রান করে এ সময় আউট হয়ে যান মারক্রাম।

ডিন এলগারের জন্য একরাশ আক্ষেপ। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ব্যক্তিগত ৯৫ রানের মাথায় দাসুন সানাকার হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

রাশি ফন ডার ডুসেন মাত্র ১৫ রান করে ফিরে যান। এরপর ফ্যাফ ডু প্লেসি মাঠে নেমে জুটি বাধেন কুইন্টন ডি ককের সঙ্গে। কিন্তু অধিনায়ক ডি কক ১১ বলে ১৮ রান করে ফিরে যান। তারপর মাঠে নামেন টেম্বা বাভুমা। জুটি বাধেন ডু প্লেসির সঙ্গে। এই জুটিই দিন শেষ করে আসেন। তাদের ব্যাট থেকে বেরিয়ে আসে ৯৭ রানের জুটি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status