ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 August, 2026, 8:20 PM

ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’

ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’

শতভাগ ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালুর পরও সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না- এমন অভিযোগ তুলে দুর্নীতিবাজ তহসিলদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে জানতে চেয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি সংসদ সদস্য (এমপি) সুলতানা আহমেদ। 

এছাড়া ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা কবে প্রকাশ করা হবে তাও জানতে চান তিনি।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে এ প্রশ্ন করেন তিনি।  

এ প্রশ্নের লিখিত জবাবে ভূমিমন্ত্রী বলেন, 'ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

তিনি জানান, '২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অনুযায়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের কার্যক্রমের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।'

অভিযোগ জানানোর ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ অনলাইনে দাখিলের জন্য সম্প্রতি 'ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম' চালু করা হয়েছে। সেখানে পাওয়া অভিযোগ নিয়মিত নিষ্পত্তি করে অভিযোগকারীকে এসএমএসের মাধ্যমে ফিডব্যাক দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, 'এ ছাড়া গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেমের (জিআরএস) মাধ্যমে পাওয়া অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম নেওয়া হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সার্বক্ষণিক হটলাইন ১৬১২২ নম্বরে কল করেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।'

খাসজমি দখলমুক্ত করা 'চলমান প্রক্রিয়া' ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা প্রকাশের বিষয়ে সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, 'দেশের খাসজমি ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসকদের ওপর। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে খাসজমি নিয়মিত মনিটরিং করেন।

তিনি বলেন, সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। দেশের যেকোনো স্থানে খাসজমি অবৈধ দখলের ঘটনা ঘটলে তা উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।

ভুয়া দলিল তৈরি আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি বা সংখ্যালঘুদের জমি দখলের ঘটনা ঘটলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তবে সংসদ সদস্যের প্রশ্নে উত্থাপিত ঘুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে কতজন কর্মকর্তা বা তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে, কিংবা খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের ঘটনায় কতজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে মন্ত্রীর জবাবে কোনো সুনির্দিষ্ট সংখ্যা বা তালিকা দেওয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status