ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
শাবি শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:04 PM

শাবি শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফ

শাবি শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টার ও বিগত সেমিস্টারের টিউশন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে টিউশন ফি এবং পরিবহন ফি মওকুফের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সিন্ডিকেট সভা, অ্যাকাডেমিক কাউন্সিলের সভা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও শিক্ষার্থীরা তাদের ক্রেডিট ফি ও সেমিস্টার ফি ছাড়াই পরীক্ষা দিতে পারবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সুবিধামত সময়ে টাকা পরিশোধ করে সার্টিফিকেট উত্তোলন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আবাসিক শিক্ষার্থীদের এখন হলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই ও হলের ছাড়পত্র ছাড়াই তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনে স্ব স্ব ডিপার্টমেন্ট কাজ করে যাবে।

শিক্ষার্থীরা করোনাসহ যেকোনো রোগে আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় ইমার্জেন্সি স্বাস্থ্যসেবার ব্যবস্থা করবে। ক্যাম্পাসে করোনা আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা ছাড়াও যেকোনো স্বাস্থ্যসেবার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ মাউন্ট এডোরা হাসপাতাল থেকে চিকিৎসাসেবা গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে বিগত দুই সেমিস্টার অনলাইনে ক্লাস চলার পর গত ১৭ ডিসেম্বর অ্যাকাডেমিক কাউন্সিলে আগামী ১৭ জানুয়ারি থেকে মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। হল না খুলে পরীক্ষা গ্রহণ এবং কম সময়ের মধ্যে সেমিস্টার ফি ও ক্রেডিট ফি প্রদানের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা।

এ সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, সদ্য বিদায়ী সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবিরসহ প্রেসক্লাবের অন্য নেতারা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status