ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বাক্কো'র ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:01 PM

বাক্কো'র ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাক্কো'র ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ৯ম বার্ষিক সাধারণ সভা গেল ২৩শে ডিসেম্বর ২০২০ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয় ।

জাতীয় সংগীত, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং আইসিটি পরিবারের সদস্যদের মধ্যে থেকে যারা পরলোক গমন করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে শুরু করা হয় বার্ষিক সাধারণ সভা ।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন। শুরুতেই সভাপতি হিসেবে ওয়াহিদ শরীফ স্বাগত বক্তব্য রাখেন এবং তার সম্মতিক্রমে সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন সদস্যদের থেকে ৮ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুমোদন গ্রহন করেন ।

উপস্থাপিত বিগত ১ বছরে বাক্কোর সকল কার্যক্রম, অগ্রগতির প্রতিবেদন, বিপিও শিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রমে উপস্থিত সকলে সম্মতি জ্ঞাপন করেন ।

তাছাড়া অর্থ সম্পাদক জনাব আমিনুল হক ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সকল সদস্যদের সামনে উপস্থাপন করেন এবং সদস্যগন উক্ত আর্থিক প্রতিবেদনের উপর স্বীকৃতিবাচক মতামত প্রদান করেন ।

সবশেষে সকলের ইতিবাচক প্রত্যাশার মাধ্যমে জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব আবুল খায়ের বিপিও ইন্ডাস্ট্রির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বাক্কোর ৯ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status