ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
মধ্যরাতে দুই বোনের উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:19 AM
সর্বশেষ আপডেট: Thursday, 24 December, 2020, 10:21 AM

মধ্যরাতে দুই বোনের উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ

মধ্যরাতে দুই বোনের উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ

মধ্যরাতে দুই বোনের উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ। ভারতের গুজরাটের জুনাগাধে সিংহের আক্রমণে এক বোনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনায় প্রাণে বেঁচে যায় ওই কিশোরীর বোন। এ ঘটনায় এলাকাটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে দুই বোন একসঙ্গে বের হলে একসঙ্গে দুইটি সিংহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিহত কিশোরীর নাম ভাবনা।

অপর কিশোরী রেখা জানায়, বাইরের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে চাদরে সারা শরীর মোড়া ছিল তাদের। সে সময় হঠাৎই তাদের ওপর লাফিয়ে পড়ে সিংহ দুটি। ভাবনার মাথা কামড়ে ধরে তাকে নিয়ে দৌড় দেয় তারা। তখন রেখা আতঙ্কে লাফিয়ে পড়ে পাশের এক পানির ট্যাঙ্কের দিকে। সেইসঙ্গে চিৎকারও করতে থাকে সে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তাদের পরিবারের সদস্যরা। শুরু হয় তল্লাশি। তাদের সঙ্গে ছিলেন এক সিংহ বিশেষজ্ঞও। সবাই মিলে চিৎকার শুরু করেন তারা। এর উদ্দেশ্য সিংহগুলো যেন চিৎকার ও হইহই শুনে পালিয়ে যায় ভাবনাকে ছেড়ে। কিন্তু সব পরিকল্পনাই ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় বন দফতরের প্রতিনিধি দল। পরে উদ্ধার করা হয় ভাবনার মরদেহটি।

দেখা যায়, সিংহ দুটি ওই কিশোরীকে প্রায় ১৫০ মিটার দূরে টেনে নিয়ে গিয়ে খেতে শুরু করে দিয়েছিল। তার হাঁটু থেকে উরু পর্যন্ত খাওয়ার পর হইহই শুনে দেহটি সেখানেই রেখে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে বন দফতরের এক কর্মকর্তা বলেন, ওই কিশোরীরা চাদর মুড়ি দিয়ে রেখেছিল। তাই অন্ধকারে তাদের ছোট কোনো পশু বলে ভুল করে থাকতে পারে সিংহ দুটি। আপাতত তাদের ধরতে ফাঁদ পেতেছে বন দফতর।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status