ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
প্রেমিকাকে ধর্ষণের ভিডিও পর্নো সাইটে আপলোড করে ফাহিম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 8:18 PM

প্রেমিকাকে ধর্ষণের ভিডিও পর্নো সাইটে আপলোড করে ফাহিম

প্রেমিকাকে ধর্ষণের ভিডিও পর্নো সাইটে আপলোড করে ফাহিম

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে বিভিন্ন পর্নো সাইট ও সোশ্যাল মিডিয়ায় আপলোডের অপরাধে কাজী মোহাম্মদ ফাহিম নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ ঘটনায় বুধবার চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৫ সালে এক আত্মীয়ের বাড়িতে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় ফাহিমের। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর সে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পারকির চরে নিয়ে ধর্ষণ করে। ওই সময় ধর্ষণের শিকার তরুণীর নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করে ফাহিম।

আসিফ মহিউদ্দিন আরো বলেন, সম্প্রতি দুইজনের সম্পর্কের অবনতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে সেসব নগ্ন ছবি-ভিডিও মেসেঞ্জারে ওই তরুণীর ভাই, আত্মীয়-স্বজন ও নিজের কিছু বন্ধুর কাছে পাঠায় ফাহিম। একইসঙ্গে একটি পর্নো সাইটে আপলোড করে। অভিযোগ পেয়ে মোবাইল ডিভাইসসহ কাজী মোহাম্মদ ফাহিমকে গ্রেফতার করা হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status