ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব : জাপানি রাষ্ট্রদূত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 8:17 PM

২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব : জাপানি রাষ্ট্রদূত

২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব : জাপানি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে স্থাপন হবে দৃষ্টান্ত।

বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ী প্রকল্প, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে এক নতুন অবস্থানে স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ী হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্রবন্দর যোগাযোগব্যবস্থায় পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে, তা-ও বাংলাদেশের জন্য অর্জন।

তিনি বলেন, ঢাকার পাশে আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন। জাপানের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে যাবে।

রাষ্ট্রদূত বলেন, করোনাভাইরাসের মহামারির প্রভাব মোকাবেলা করে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসনীয়। শুধু অর্থনীতি পুনরুদ্ধারই নয়, তাঁর নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, তার অনেক কিছুই দৃশ্যমান হতে চলেছে। বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status