ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আগৈলঝাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 6:49 PM

আগৈলঝাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

আগৈলঝাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসুদেব বিশ্বাস (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এতে গুরতর আহত হয়েছেন একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার (৫০)। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল শিক্ষক বাসুদেব বিশ্বাস উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আহত বাবুল হোসেন সরদার রাজিহার এলাকার হাকিম সরদারের ছেলে। তিনি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক।

ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস। এরপর ভ্যানে করে ওই বই পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে তারা স্কুলে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন বাসুদেব বিশ্বাস।

তিনি আরও জানান, আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেল চালক বাসুদেব বিশ্বাস ও আরোহী বাবুল হোসেন সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর শিক্ষক বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাবুল হোসেন সরদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এসআই আলী হোসেন জানান, ঘটনার পর পরই ট্রাকটি দ্রুত চালিয়ে চলে যায়। ওই ট্রাকের নম্বর ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status