ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 6:36 PM

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে মো. আবদুল খালেক সরকার নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে একই ইউনিয়নের তালাকপ্রাপ্ত এক নারী।

মো. আবদুল খালেক সরকার উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার বাবার নাম মৃত তছলিম উদ্দিন।

বীরগঞ্জ থানার ওসি মো. আবদুল মতিন প্রধান জানান, অভিযোগকারী নারী বিদেশে থাকা অবস্থায় মো. আবদুল খালেক সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক তৈরি হয়। পরে দেশে আসার পর থেকে বিয়ের প্রভোলন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তারা। বর্তমানে সে বিয়ে করতে অস্বীকার করলে ওই নারী কৌশলে তাদের শারীরিক মিলনের কিছু ভিডিওচিত্র ধারণ করেন।

এ বিষয়ে বুধবার (২৩ ডিসেম্বর) ওই নারী নিজে বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সৈয়দপুর কল্যাণী গ্রাম ও নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল খালেক সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এ সময় তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছি। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে একটি কুচক্রীমহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এটি সেই ষড়যন্ত্রের অংশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের মুখোমুখি করা হবে।

এদিকে দুপুরে খালেক সরকারের বিচারের দাবিতে পৌর শহরের বিজয় চত্বর এলাকায় বীরগঞ্জবাসীর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status