ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে ৪ জেলার যান চলাচল বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 6:37 PM

পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে ৪ জেলার যান চলাচল বন্ধ

পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে ৪ জেলার যান চলাচল বন্ধ

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। এ কারণে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সিলেট বিভাগের চার জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও সিলেটে বেড়াতে যাওয়া পর্যটকরা।

তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার পরিবহনকে ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভছড়া- এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজসম্পদ মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা)-এর দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।

সরকারের নিষেধাজ্ঞার পর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছেন পাথর ব্যবসায়ীরা। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। একাধিক বিক্ষোভ সমাবেশ করার পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে মাঠে নেমেছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status