ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
দুধে পানি মেশানোয় ৭ জনের জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 6:39 PM

দুধে পানি মেশানোয় ৭ জনের জরিমানা

দুধে পানি মেশানোয় ৭ জনের জরিমানা

নেত্রকোনায় পরিমাপে কম এবং পানি মেশানোয় সাত দুধ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের আনন্দবাজার মোড়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে তাদের এ শাস্তি দেয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন।

তিনি বলেন, দুধে পানি মেশানো এবং পরিমাণে কম দেয়ার প্রমাণ হাতেনাতে পাওয়ায় সাতজন ভ্রাম্যমাণ বিক্রেতাকে এই দণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে সতর্কতামূলকভাবে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে তাদের এমন অপরাধ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় ভোক্তা কর্মকর্তা এবং সদর থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status