ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে জেএমবি সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 6:23 PM

রাজধানীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানীর প্রগতি সরণি থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফয়সাল খানের (৩৪) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়।

এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মো. আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ফয়সাল জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য। তিনি তার সহযোগীদের সঙ্গে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করে বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও দুটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status