ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাইট ক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী, পালালেন বাদশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:34 PM

নাইট ক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী, পালালেন বাদশা

নাইট ক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী, পালালেন বাদশা

হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। সম্প্রতি তাকে মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেই ক্লাবে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় ভারতীয় র‌্যাপার বাদশা। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছে।

করোনা বিধি না মেনে ক্লাবে পার্টি করায় মুম্বাই পুলিশ গ্রেফতার করেনে সুজান খানকে। এ সময় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়াও গ্রেপ্তার হন।

মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে স্বাস্থ্যবিধি না মেনে চলছিলে পার্টি। এখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার ভারতীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালায়। ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। সুজান, রায়না এবং গুরু আপাতত জামিনে আপাতত মুক্ত।

রিপাবলিক টিভি জানায়, একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়েছেন।

সোমবার করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছিল। নতুন বছর এবং বড়দিনকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি সামাল দিলে এই নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status