রাঙ্গুনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মুহাম্মদ দেলোয়ার হোসাইন
প্রকাশ: Monday, 14 December, 2020, 7:33 PM
রাঙ্গুনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
আজ সোমবার সকালে মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুমন শর্মা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং পরিষদের বিদ্যোৎসাহি সদস্য অধ্যাপক সাইফুল আলম মাসুদ।
সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুর হক কুতুবী, আরবি প্রভাষক মাওলানা এস.এ মঈন উদ্দীন,ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ শরীফ, সহকারী মাওলানা এস.এম. আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাছান মঈন উদ্দীন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাইদুল আলম,এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক ,জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।