ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন বাবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 5:50 PM

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন বাবর

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন বাবর

নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনার ধাক্কা সামলে অনুশীলনে ফিরে বেশ স্বস্তিতে ছিল পাকিস্তান।

কেননা ক্রাইস্টচার্চে হোটেলে অবস্থানকালে দলের ১০ জন সদস্য করোনায় আক্রান্ত হলে সিরিজ বাদ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়।  

সবার করোনা নেগেটিভ হলে সেই শঙ্কা কেটে যায়।  এই স্বস্তির মধ্যেও আরেক দুঃসংবাদ এল পাকিস্তান দলে।

আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

রোববার সকালে অনুশীলনে থ্রো-ডাউনে ব্যাট করার সময় ডানহাতে বুড়ো আঙুলে চোট পান  টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা এ ব্যাটসম্যান।  ব্যথায় কোকড়াতে কোকড়াতে সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে যান তিনি।

স্থানীয় এক হাসপাতালে নিয়ে স্ক্যান করার পর বাবর আজমের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়ে।

ফলে অন্তত ১২ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাকিস্তানের অধিনায়ককে।

অর্থাৎ আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোতে খেলতে পারছেন না বাবর।  আগামী ২৬ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারবেন বাবর।

তাই বাবরের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে শাদাব খান অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে পিসিবি।  

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড

শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, মার্টিন গাপটিল, স্কট কুগলেইন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার। তথ্যসূত্র: ক্রিকবাজ
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status