ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
প্রেমিকাকে নিয়ে সামান্য বার্গার খেতে সোয়া ২ লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 5:45 PM

প্রেমিকাকে নিয়ে সামান্য বার্গার খেতে সোয়া ২ লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া!

প্রেমিকাকে নিয়ে সামান্য বার্গার খেতে সোয়া ২ লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া!

হাতে টাকা ভরপুর থাকলে কতই না অদ্ভুত শখ জাগে। আর সেই সঙ্গে কেউ যদি খাদ্যরসিক হন, তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন রাশিয়ার একজন ব্যবসায়ী। হঠাৎ প্রেমিকাকে নিয়ে বার্গার খাওয়ার ইচ্ছা হওয়ায় হেলিকপ্টার ভাড়া করে বসলেন তিনি! আর তাতে চড়েই খেতে গেলেন বার্গার।

রাশিয়ার ক্রিমিয়ায় থাকেন ৩৩ বছরের ভিক্টর মার্টিনভ। তিনি একজন কোটিপতি ব্যবসায়ী। ক্রিমিয়ায় দীর্ঘদিন অর্গানিক খাবার খেতে খেতে মুখে অরুচি হয়ে গিয়েছিল তার। তাই হঠাৎ করেই একদিন ইচ্ছা জাগে বার্গার খাওয়ার। স্থানীয় সব রেস্তোরাঁতেও ইচ্ছে ছিল না খাওয়ার। আর সেই জন্যই ভাড়া করে ফেললেন হেলিকপ্টার। আর তাতে করেই বার্গার খেতে গেলেন তিনি।
 
তবে তার ইচ্ছে ছিল ম্যাকডোনাল্ডের বার্গার খাবেন। কিন্তু তার বাড়ি থেকে সবচেয়ে কাছের ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর দূরত্ব ৪৫০ কিমি। হেলিকপ্টারে করে নিজের বান্ধবীকে নিয়ে তাই সেখানেই উড়ে গেলেন তিনি। সূত্রের খবর, ম্যাকডোনাল্ডে গিয়ে যা বিল হয় তা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার সমান। আর হেলিকপ্টারের ভাড়া ছিল ২০০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ লাখ টাকা)!

এই প্রসঙ্গে ওই ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, 'স্বাস্থ্যকর স্থানীয় খাবার খেতে খেতে আমি আর আমার বান্ধবী হাঁপিয়ে উঠেছিলাম। সেই জন্যই একটু ফাস্টফুড খাওয়ার ইচ্ছা হয়েছিল। আর সেটার কারণেই হেলিকপ্টার ভাড়া করে ক্রাস্নোডার শহরে উড়ে যাই। আমাদের বেশ মজা লেগেছে ব্যাপারটায়। আমরা সেখানে গিয়ে হ্যাম বার্গার খেয়ে আবার উড়ে চলে এলাম।'

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status